Top News

কিছু বেশি ব্যাবহৃত আরবি শব্দের বাংলা অর্থ

 সবাই মুখস্থ করে রাখুন...

কিছু আরবি শব্দের বাংলা অর্থ :

 

১. #বিসমিল্লাহ (بِسْمِ اللّهِ)

বিসমিল্লাহ অর্থ: আল্লাহর নামে শুরু।

তাৎপর্য: আল্লাহর বারাকাহ ও নিরাপত্তা অর্জন।    


২. #আলহামদুলিল্লাহ (الْحَمْدُ لِلّٰهِ)

আলহামদুলিল্লাহ অর্থ: সকল প্রশংসা আল্লাহর।

তাৎপর্য: আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায় করা।        


৩. #সুবহানাল্লাহ (سُبْحَانَ اللّٰهِ)

সুবহানাল্লাহ অর্থ: আল্লাহ পবিত্র।

তাৎপর্য: মহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করা।       


৪. #আল্লাহু_আকবার (اللّٰهُ أَكْبَرُ) 

আল্লাহু আকবার অর্থ: আল্লাহ সবচেয়ে বড়।

তাৎপর্য: আল্লাহর বড়ত্ব ঘোষণা ও সবকিছুর উপরে আল্লাহকে স্থান দেয়া।       


৫. #লা_ইলাহা_ইল্লাল্লাহ (لاَ إِلَهَ إِلاَّ اللّٰه)

লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ: আল্লাহ ছাড়া কোন ইলাহ (মাবুদ) নেই।   

তাৎপর্য: আল্লাহর এককত্ব ঘোষণা করা এবং তার সাথে অন্য কাউকে শরীক না করা।       


৬. #জাজাকাল্লাহু_খাইরান   

(ﺟَﺰَﺍﻙَ ﺍﻟﻠّٓﻪُ ﺧَﻴْﺮًﺍ)

জাযাকাল্লাহু খাইরান অর্থ: আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।       

তাৎপর্য: অন্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা।


৭. #মাশাআল্লাহ (ما شاء الله)

মাশাআল্লাহ অর্থ: আল্লাহ যেমন চেয়েছেন।

 তাৎপর্য: আল্লাহর প্রশংসা করা। 


৮. #ইনশাআল্লাহ (ان شاء الله)

ইনশাআল্লাহ অর্থ: যদি আল্লাহ চান।

তাৎপর্য: আল্লাহর উপর ভরসা কর। 


৯. #আস্তাগফিরুল্লাহ (ﺃﺳﺘﻐﻔﺮ ﺍﻟﻠﻪ)

আস্তাগফিরুল্লাহ অর্থ: আমি আল্লাহর কাছে ক্ষমা চাই।

তাৎপর্য: আল্লাহর নিকট ক্ষমা চাওয়া ও তাওবাহ করা।  


১০. #ফি_আমানিল্লাহ্ (في أمان الله)

ফি আমানিল্লাহ অর্থ: আল্লাহর নিরাপত্তায় সোপর্দ করলাম।

তাৎপর্য: আল্লাহর নিকট নিরাপত্তা চাওয়া, ভরসা করা।


১১. #নাউযুবিল্লাহ (نعوذ بالله)

নাউজুবিল্লাহ অর্থ: আল্লাহর কাছে এথেকে আশ্রয় চাই।

তাৎপর্য: মন্দ কিছু শুনলে কিংবা দেখলে এথেকে আশ্রয় প্রার্থনা করা।


১২. #লা_হাওলা_ওয়ালা_কুওয়াতা_ইল্লা_বিল্লাহ  

(لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ)

অর্থ: আল্লাহর সাহায্য ও সহায়তা ব্যতীত আর কোন আশ্রয় ও সাহায্য নেই।

তাৎপর্য: আল্লাহর এককত্ব ও বড়ত্ব প্রকাশ।  


১৩. #ইন্নালিল্লাহি_ওয়া_ইন্না_ইলাইহি_র_জিউন 

(إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ) 

অর্থ: নিশ্চয়ই আমরা মহান আল্লাহর জন্য এবং আমরা তার দিকেই ফিরে যাবো। 

তাৎপর্য: মৃত্যু ও পরকালের স্মরণ।

Post a Comment

Previous Post Next Post