Top News

কবরে যাওয়ার পরে আফসোস করে কি হবে?

 

কবর

কবরের বাসিন্দা হয়ে যাওয়ার পর আফসোস করে কোন লাভ হবে?

সতর্ক হয়ে নিজেকে সংশোধন করার এখনই সময়....


" কত মানুষের আফসোস__,,,,,,

ছুটে চলা নদীর মতো কতসময় বয়ে গেল, জীবন কেটে গেল, জীবনের গোধূলী নেমে এলো;

আহ!যদি জাহান্নামের আগুনকে ভয় পেয়ে আল্লাহর নিকট একটু তাওবা করে নিতাম!


কতরাত জেগে কাটিয়েছি! কতসময় কাজহীন পার করেছি কিন্তু ভাবা হয়নি নিজের আমলের কথা, ভাবা হয়নি কবরের কথা। কত গুনাহ ও অশ্লীলতাতেই না লিপ্ত ছিলাম! কত নামাজ ছেড়ে দিয়েছি, কত রমজান অতিবাহিত করেছি,কত মূল্যবান সময় আমি নষ্ট করেছি। 


আহ, আজ যদি আমাকে একটু সময় দেওয়া হতো আমি গুনাহের জন্য আল্লাহর কাছে তাওবা করে নিতাম! 


সময় থাকতে এখনই এই মুহুর্ত থেকেই রবের কাছে ফিরে আসা উচিত সময় ফুরিয়ে গেলে আর আফসোস করে লাভ নেই....

Post a Comment

Previous Post Next Post