Top News

সেদিন কেমন লাগবে যখন মিত্যুর ফেরেশতা সামনে থাকবে?



 একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন তো কেমন হবে সেদিন, যেদিন সম্মানিত মৃত্যুর ফেরেস্তা এসে আপনাকে "হে পবিত্র আত্মা" বলে সম্মোধন করবে!🌺🌼 


হৃদয় একটু নরম করে বিষয়টি শুধু একবার ভাবুন! আর যদি আপনাকে "হে অপবিত্র আত্মা" বলে সম্মোধন করে তখন? আপনি তাদের বিভৎস রূপ দেখে পালায়ন করতে চাইবেন, আপনি ভয়ে লুকাবেন। আরও কত কি-ই না করবেন। কিন্তু মৃত্যু থেকে পালায়ন করার কি কারো কোনও প্রকার সাধ্য আছে? দুনিয়ার এত এত ক্ষমতাসীন লোকেরা কি আদৌ তাদের মৃত্যু ঠেকাতে পেরেছে? চিন্তা করুন তো একবার!


যদি দুনিয়ায় আপনি চিরস্থায়ী নাই হোন, তাহলে এই ক্ষণস্থায়ী দুনিয়ার মোহে পড়ে কেন আপনার এত পাপের প্রতি ঝোঁক? "আপনি তো পবিত্র মানুষ!"🌼 আপনাকে মহান রব কতোই না সুন্দর করে বানিয়েছেন। সুবহানাল্লাহ! সকল প্রশংসা তারই। 


আপনি হয়তো চিন্তা করবেন শয়তান আমাকে এ কাজটি করিয়েছে, বলবেনও। কিন্তু না, শয়তান আপনাকে খারাপ কাজ করতে বাধ্য করায় না, সে শুধু আপনাকে তার পথে ডাকে। আর আপনি তার পথের পথিক হয়ে যান৷ নেক লোকের প্রতি তার কোনও আধিপত্য নেই। 


মহান আল্লাহ বলেন, 

"আমার দাসদের উপর তোমার(শয়তানের) কোনও ক্ষমতা নেই। আর কর্মবিধায়ক হিসাবে তোমার প্রতিপালকই যথেষ্ট।" [সুরা বানী ইসরাইল:৬৫]


তাহলে, আপনি কেন নিজের অন্তর-আত্মাকে, আপনার দেহকে পবিত্র করছেন না? কেন পরিপূর্ণ পবিত্র মানুষ হয়ে যাচ্ছেন না? আপনার কি ভয় হয়না রবের কাছে কাল হিসাব দিতে হবে, এটা ভেবে? দিতে হবে মানে দিতেই হবে! এটা মাথায় সুন্দর করে ভালোভাবে ঢুকিয়ে নিন, নিজ রবকে ভয় করুন। ভয় করুন তার পাকড়াওকে, ভয় করুন তার সামনে হিসাব দিতেই হবে, সেই কঠিন দিনকে। 


মহান আল্লাহ বলেন,

"আমি প্রত্যেককেই তার অপরাধের কারণে পাকড়াও করেছি।" 

[আনকাবুতঃ ৪০]

"নিশ্চয়ই তোমার রবের পাকড়াও অত্যন্ত কঠিন।"

[বুরুজঃ ১২]


প্রত্যেক আদম সন্তানই গুনাহকার, আর উত্তম গুনাহগার হলো তওবাকারী। 


দয়াময় পরম দয়ালু মহান রব বলেন,

"যারা তওবাহ করে এবং সৎকর্ম করে, আল্লাহ তায়ালা তাদের গুনাহগুলো পুন্য দ্বারা পরিবর্তন করে দেন" 

[সুরা ফুরকান ৭০]


তাই, হে পবিত্র মানুষ! নিজেকে দ্রুত পরিশুদ্ধ করে নিন। আল্লাহর অনুগত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যান।


সুমহান রব আপনাকে হেদায়ত দান করুক, আপনার কল্যাণ করুক। আমিন।✨🍀

Post a Comment

Previous Post Next Post